৩৬ বছর ধরে অষ্টগ্রামে আনুষ্ঠানিক ভাবে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়।

‎সকালে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অষ্টগ্রাম সদর, দেওঘর, বাঙ্গালপাড়া, কাস্তুল ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের হাজারো নবীপ্রেমী একত্রিত হয়ে জশনে জুলুসে অংশ নেন। র‍্যালিটি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব অষ্টগ্রাম হয়ে ঐতিহাসিক হযরত শাহ কুতুব (র.) জামে মসজিদে গিয়ে সমাপ্ত হয়।

‎উক্ত অনুষ্ঠানের আগে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অষ্টগ্রাম ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুফতি শরিফুল ইসলাম আশরাফি এবং সঞ্চালনা করেন মাওলানা কাজী জসীম উদ্দিন সিদ্দিকী আশরাফি ও সহযোগিতায় ছিলেন মাও: রেদোয়ানুল হক আশরাফি ও আব্দুল কুদ্দুস চিশতি।

‎জশনে জুলুস শেষে কুতুব শাহী জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দীন রুমি আশরাফি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

‎এদিনের অনুষ্ঠানর মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।

‎অষ্টগ্রাম ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি জানায়, ১৯৮৯ সাল থেকে ধারাবাহিকভাবে গত ৩৬ বছর ধরে অষ্টগ্রামে জশনে জুলুস র‍্যালি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে। কমিটি আরও জানায়, প্রতিবছর এই অনুষ্ঠানের মাধ্যমে নবীপ্রেমীরা ইসলামের মহৎ বার্তা ছড়িয়ে দেয়ার পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও ঐক্যবদ্ধতার বার্তা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *