নিজস্ব প্রতিবেদক

ATV Online-এর সম্মানিত সম্পাদক মোঃ নাদিরুজ্জামান আজমলের নানু আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
মরহুমার জানাজা আগামীকাল শনিবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সম্পাদক মহোদয়ের নানুর ইন্তেকালের কারণে ATV Online-এর সকল কার্যক্রম আগামীকাল পর্যন্ত স্থগিত থাকবে বলে ATV Online পরিবার জানিয়েছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা।
