২৭ বছর পর স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মোঃ তৈয়বুর রহমান, পিরোজপুর প্রতিনিধি।

দীর্ঘ ২৭ বছর পর পিরোজপুরের স্বরূপকাঠি পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে স্বরূপকাঠি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়।

‎নির্বাচনে সভাপতি পদে কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান নির্বাচিত হন।

‎সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। স্বরূপকাঠি পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক (বন ও পরিবেশ) কাজী রওনাকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম-আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সিনিয়র সদস্য মো. সাইদুল ইসলাম কিসমত প্রমুখ।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব কাজী কামাল। প্রথম অধিবেশন শেষে পৌর বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তী অধিবেশনে তিনটি পদের জন্য মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৯টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার ভোট প্রদান করেন।

‎উল্লেখ্য, ১৯৯৮ সালে স্বরূপকাঠি পৌর বিএনপি গঠনের পর এবারই প্রথম এমন সম্মেলন অনুষ্ঠিত হলো। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩ সালের ২৪ জানুয়ারি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল, যেখানে আহ্বায়ক ছিলেন সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ এবং সদস্য সচিব ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী কামাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *