নুরুজ্জামান আশরাফ, বাজিতপুর,কিশোরগঞ্জ।

বিগত জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বি এন পি আজ বিকাল চার ঘটিকায় বোর্ডবাজারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন পিরিজপুর ইউনিয়ন বি এন পির সহ-সভাপতি আশরাফুল আলম আশরাফ।
পরিচালনায় ছিলেন আতিক মাফি নয়ন যুবনেতা পিরিজপুর ইউনিয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম মজিবুর রহমান মন্জুর ছেলে আগামী নির্বাচনে বি এন পি থেকে মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান মামুন।
আরো উপস্থিত ছিলেন জেলা মহিলাদল সহ-সভাপতি বিলকিস আক্তার,বাজিতপুর উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ,যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুরী,বাজিতপুর উপজেলা কৃষক দল যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন স্বপন,মৎস্যজীবীদল পিরিজপুর ইউনিয়ন সভাপতি জালাল উদ্দিন,দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদল সভাপতি ফজলে নুর রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
