কলম যোদ্ধাদের হাওরযাত্রা: তাড়াইল উপজেলা প্রেসক্লাবের বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত

আল-মামুন খান, স্টাফ রিপোর্টারঃ

বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে তাড়াইল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব।

‎রবিবার (০৩ আগষ্ট/২৫) তাড়াইল উপজেলার ডাকবাংলো ব্রীজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড় থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকরা।

‎তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাস মধু শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিপন। ফটোসেশন পর্ব শেষে সকাল ৯ টায় শুরু হয় নদীপথে ভ্রমণ। গন্তব্য ইটনা উপজেলা ও বরশিকুড়া ভাইরাল ব্রীজ পরিদর্শন। উক্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন নৌকা ভ্রমন সফল করতে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। উক্ত ক্লাবের সদস্য ওমর খান সানী বিশেষ ভূমিকা পালন করেন। নৌকা ভ্রমণে ক্লাবের সকল সদস্যরা অংশ নেন।

‎খাওয়া শেষে ওই এলাকায় বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা স্থান ঘুরে দেখেন তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা এবং দিনব্যাপী আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পুনরায় ডাকবাংলো নৌকা ঘাটে এসে সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *