এটিভি অনলাইন ডেক্স:

বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার কথা পুনরায় তুলে ধরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বর্তমানে দেশে নির্বাচিত সরকার না থাকায় দেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পিছিয়ে পড়ছে। উন্নয়ন, বিনিয়োগ এবং জবাবদিহিমূলক শাসনের জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার অপরিহার্য।”
৩১ জুলাই দুপুরে রংপুর চেম্বার ভবনের অডিটরিয়ামে ‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভাটি আয়োজন করে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রংপুর বিভাগ উন্নয়নে পিছিয়ে রয়েছে। এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রাজনৈতিক স্থিতিশীলতা, শিল্পায়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা।
সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম এবং সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে মতামত দেন পঞ্চগড়ের নুরুজ্জামান বাবু, ঠাকুরগাঁওয়ের এস এম সামছুজ্জামান দুলাল, দিনাজপুরের আবু বক্কার সিদ্দিক, নীলফামারীর ফারহানুল হক, গাইবান্ধার মঈনুল হাসান সাদিক, লালমনিরহাটের শেখ আব্দুল হামিদ, কুড়িগ্রামের সোহেল হুসনাইন কায়কোবাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের নুরুল ইসলাম পটু, রংপুর উইমেন চেম্বারের শাহনাজ পারভীন শাহীন এবং ব্যবসায়ী এমদাদুল হক ভরসা।
সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি এমদাদুল হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সদস্য তানবীর হোসেন আশরাফী।
