বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক তরুণীকে ধর্ষণের মামলায় সুজন বৈরাগি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এই রায় ঘোষণা করেন।
রায়ে সুজনকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় সুজন বৈরাগি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
