এটিভি অনলাইন ডেক্স:

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন এলাকায় মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন আরিয়ান সৈকত (২১), মো. ওমর (২০) ও ইয়ামিন হোসেন তরুন (২০)।

শ্যামপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে জুরাইনের খন্দকার রোডের একটি হোটেলের সামনে ৫-৬ জন ব্যক্তি মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের মোবাইল টিম এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত একটি দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
