অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায়  জাকির হোসেন মুকুলকে সংবর্ধনা

অষ্টগ্রাম প্রতিনিধি:

অষ্টগ্রাম হোসেনিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাকির হোসেন মুকুলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) বিকেলে অষ্টগ্রাম বড়বাজারে তাঁর ব্যক্তিগত চেম্বারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), এবং অষ্টগ্রাম বড়বাজার বণিক সমিতির পক্ষ থেকে তাঁকে এই সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল, জুয়েল মিয়া আহ্বায়ক অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল, জুবায়ের হাসান ইয়ামিন সদস্য সচিব অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দল, মো: আলাউদ্দিন যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল, সোহরাব হোসেন ছোয়াব যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল , মোস্তফা রাজিব খান তথ্য বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপি, মাসুদ রানা যুগ্ম আহবায়ক উপজেলা যুবদল, মুক্তার হোসেন সদস্য সচিব জাসাস, সাইফুল হক শাহিন প্রমুখ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা তাঁদের বক্তব্যে জাকির হোসেন মুকুলের রাজনৈতিক নেতৃত্ব, সততা ও সামাজিক দায়িত্ববোধের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মাদ্রাসার সার্বিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

সংবর্ধনার জবাবে জাকির হোসেন মুকুল বলেন, “আমার উপর অর্পিত এই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যেতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *