গাংনীতে অস্ত্র ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার আটক

এটিভি অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আতিয়ার রহমানকে (৪৫) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নিজ গ্রামের ক্লাব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​আটক আতিয়ার রহমান গাংনী উপজেলার চরগোয়ালগ্রাম রিফিউজি পাড়ার মৃত ইমারুদ্দীনের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা আতিয়ার রহমানের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক গুরুতর মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

​এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত আতিয়ার রহমান গাংনী থানার অস্ত্র ও বিস্ফোরক মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি ছিলেন। তার বিরুদ্ধে থাকা মামলা দুটি হলো- ১৭ নম্বর মামলা (তারিখ: ১২ জুন, ২০১৭) এবং ৬ নম্বর মামলা (তারিখ: ৪ ফেব্রুয়ারি, ২০২৫)।

​আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *