কিশোরগঞ্জের মিঠামইনে সেচের নালা থেকে এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে মতি মিয়া (৬২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে একটি সেচের নালা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
‎
‎নিহত মতি মিয়া মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয় লোকজন ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি সেচের নালায় মতি মিয়ার লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
‎
‎মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, মতি মিয়াকে গলা কেটে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *