নির্বাচনী প্রচারণা সফল করতে বাঙ্গালপাড়া ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার সন্ধ্যায় বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি। সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
‎সভায় বক্তারা বলেন, নির্বাচনী মাঠে সফলতা অর্জনের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, দলের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি জোরদার, কর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানানো হয়।
‎আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণাকে আরও বেগবান করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেন এবং দলের প্রার্থীর পক্ষে সর্বোচ্চ ঐক্য ও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
‎সভায় উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি মুর্শেদ ই কামাল, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কোভির বাচ্চু, ফরহাদ আহমেদ রাশেদ, শাহাব উদ্দিন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জয়, প্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আক্কাছ আলী আকাশ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেজ উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাসেম মিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি অহিদ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হামিদ মিয়া ও সাধারণ সম্পাদক রফিক মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলাই মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা কাওসার আলম।
‎এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, বাঙ্গালপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতিক মিয়া এবং সদস্য সচিব রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *