অষ্টগ্রামের বাঙ্গালপাড়ায় ফজলুর রহমানের পক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের পক্ষে অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাঙ্গালপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লাউরা নাজিরপুর এলাকায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‎কর্মসূচিতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মো. ধন মিয়া, সদস্য সচিব বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সারাজুল ইসলাম, সদস্য আশরাফ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বাঙ্গালপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, জয় মিয়া, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
‎এদিকে বাঙ্গালপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আতিক মিয়া, সদস্য সচিব রাজু আহমেদ রাজু, ৮ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক সাস্তো মিয়াসহ বিএনপি ও এর সহযোগী ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।
‎যৌথ বক্তব্য
‎কর্মসূচিতে উপস্থিত নেতারা যৌথভাবে বলেন,
‎“বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে অষ্টগ্রামসহ পুরো কিশোরগঞ্জ–৪ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবেন। জনগণের ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছি।”
‎নেতারা আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—এই আসনে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *