অষ্টগ্রাম প্রতিনিধি

কিশোরগঞ্জ–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের পক্ষে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে দেওঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও দেওঘর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোঃ বিদ্যান হাসান।
এ সময় উপস্থিত ছিলেন দেওঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনসুর আলম চৌধুরী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল মান্নান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রোমান মিয়া, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, দেওঘর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শ্রাবণ আহমেদ দানা, দেওঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান পাভেল, দেওঘর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আনিসুর রহমান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন ঠাকুর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ রেজা, অষ্টগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এরশাদ মিয়া, অষ্টগ্রাম উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান একজন সৎ, ত্যাগী ও জনগণের পরীক্ষিত নেতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
গণসংযোগ শেষে নেতাকর্মীরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।
