শেখ জমির উদ্দিনের মৃত্যুতে Atv Online এর শোক প্রকাশ

শোক বার্তা
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাস্তুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং কাস্তুল ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক সদস্য শেখ জমির উদ্দিন-এর ইন্তেকালে ATV Online-এর পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে।
শোক বার্তায় ATV Online কর্তৃপক্ষ জানায়, শেখ জমির উদ্দিন ছিলেন একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি এলাকার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর মৃত্যু অষ্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
ATV Online মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন।
বার্তা প্রেরক
ATV Online
“চলমান সময়ের প্রতিচ্ছবি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *