শেখ জমির উদ্দিনের মৃত্যুতে সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর গভীর শোক

অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, কাস্তুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং কাস্তুল ইউনিয়ন পরিষদের একাধিকবারের নির্বাচিত সাবেক সদস্য শেখ জমির উদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
‎এক শোকবার্তায় সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, শেখ জমির উদ্দিন ছিলেন একজন ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। দলের দুঃসময়ে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন এবং আজীবন গণতন্ত্র ও জনগণের পক্ষে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে অষ্টগ্রাম উপজেলা বিএনপি একজন পরীক্ষিত অভিভাবক ও সংগঠককে হারাল।
‎তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন।
‎শোকবার্তায় তিনি আরও বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুম শেখ জমির উদ্দিনকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। আমিন।

‎সৈয়দ ফাইয়াজ হাসান বাবু
‎সাবেক আহ্বায়ক
‎উপজেলা বিএনপি
‎অষ্টগ্রাম, কিশোরগঞ্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *