অনিয়মের বিষয়ে তথ্য চাওয়ায় সাংবাদিককে হেনস্তা করেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার

নওগাঁ আত্রাই উপজেলার অন্তর্গত “আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের” প্রধান শিক্ষক তারেক মোঃ মাহবুব উল আলমের কাছে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকা, স্বেচ্ছাচারিতা, অপেশাদারিত্ব, স্কুল ম্যানেজিং কমিটির সাথে সমন্বয়হীনতা, সরকারি বরাদ্দ তসরূপ সহ তার বিরুদ্ধে একাধিক অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে সংবাদ সংগ্রহে গেলে শেখ নয়ন ফয়েজী, বিজয় টিভির আত্রাই, রানীনগর,উপজেলা প্রতিনিধি এবং ক্যামেরাম্যান রাকিবকে হেনস্তা ও তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তারেক মোঃ মাহবুব উল আলম। রবিবার (৭ডিসেম্বর) আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যান গণমাধ্যমকর্মী শেখ নয়ন ফয়েজী এবং তার ক্যামেরাম্যান রাকিব। পরে, সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেক মোঃ মাহবুব উল আলমের কাছে বিদ্যালয়ে অনিয়মিত এবং নিজের ছবি টাঙিয়ে রাখার অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি ওই সাংবাদিককে হেনস্তা করেন ও উচ্চ বাক্য বিনিময় করেন। এক পর্যায়ে ভিডিও করার কারণ জানতে চেয়ে রাকিবের হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও কিল ঘুষি মারেন মাহবুব উল আলম।

‎এই বিষয়ে ভুক্তভোগী শেখ নয়ন ফয়েজী  বলেন, আমরুল কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে  অভিযোগ উঠেছিল যে স্বেচ্ছাচারিতা, সরকারি বরাদ্দ তসরূপ সহ স্কুলে নিয়মিত উপস্থিত থাকেন না । উনার কাছে এই অভিযোগের বিষয়ে জানতে চাইলাম। সঙ্গে সঙ্গে উনি ক্ষেপে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা ও উচ্চবাক্য বিনিময় করতে লাগলেন। তিনি আমাকে বলতে লাগলেন, সাংবাদিকদের মত আমি রাস্তায় রাস্তায় ঘুরি না, আমার অনেক কাজ আছে। কিছু বলতে পারবো না এই বিষয়ে। এক পর্যায়ে আমার ক্যামেরাম্যান রাকিবের উপর চড়াও হয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং রাকিবকে কিল ঘুষি মারেন। আমার সঙ্গে এই ঘটনা ঘটার  পরে আমি আত্রাই উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

‎এ বিষয়ে জানতে চাইলে আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম
‎বলেন। সাংবাদিকদেরকে হেনস্তা করা ন্যাক্কারজনক ঘটনা। লিখিত অভিযোগ পেয়েছি আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *