নিজস্ব প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে অষ্টগ্রামে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিনের নেতৃত্বে বড় বাজার পদক্ষিণ করে মিছিলটি জামতলী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন শফি, সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন, ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দানা, যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমআরসি রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি তিতুমীর হোসেন সোহেল, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তাকবীর হোসেন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাবেক আহবায়ক এস এম জাভেদ।
সমাবেশে বক্তারা বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দল বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীককে বিজয়ী করতে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির দানা বলেন, “অষ্টগ্রামের জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমরা সবাই মিলেই ধানের শীষকে বিজয়ী করবো।”
