কিশোরগঞ্জে টানা ৪র্থ বার শ্রেষ্ঠ এএসপি শহিদুল হক, ২য় বার টানা শ্রেষ্ঠ ওসি রুহুল আমিন

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জ জেলার মাসিক অপরাধ সভায় অক্টোবর/২০২৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো জেলার শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) নির্বাচিত হয়েছেন মোঃ শহিদুল হক। হাওর অঞ্চলের চ্যালেঞ্জিং পরিবেশে তাঁর কৌশলগত তৎপরতা, জনবান্ধব পুলিশিং ও দ্রুত অপরাধ দমন কার্যক্রম জেলাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।

‎এদিকে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন টানা দ্বিতীয়বার জেলাজুড়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। সেপ্টেম্বর ও অক্টোবর—এ দুই মাসে তিনি অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, নিয়মিত মামলার আসামী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারে জেলায় সর্বোচ্চ সাফল্য দেখান। এসব সূচকে অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে তিনি আবারও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

‎একই সভায় অষ্টগ্রাম থানার আরও দুই কর্মকর্তা সম্মাননা অর্জন করেন।

‎এসআই (নি:) একেএম মোশারফ হোসেন হন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার।

‎এএসআই (নি:) মোঃ শফিকুল আলম নির্বাচিত হন শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।


‎মাঠপর্যায়ে বিশেষ অবদান রাখায় কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাসও বিশেষ পুরস্কারে ভূষিত হন।

‎আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাছান চৌধুরি তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

‎অষ্টগ্রাম সার্কেল ও অষ্টগ্রাম থানার এই ধারাবাহিক সাফল্য কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করেছে এবং জনআস্থাকে নতুন মাত্রা দিয়েছে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *