ভোগান্তির আরেক নাম ইটনার লাইমপাশা ডেইকের খাল, বাঁশের সাকুই একমাত্র ভরসা

ইটনা উপজেলা সংবাদদাতা

‎ভোগান্তির আরেক নাম ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা আনন্দ বাজার সংলগ্ন লাইমপাশা ডেইকের খাল। বাঁশের সাকুই চলাচলের একমাত্র ভরসা। দুই বছর আগে এই খালের উপর ব্রীজের কাজ শুরু হলেও কাজের কোন দৃশ্যমান অগ্রগতি নেই। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ প্রয়োজনের তাগিদে ইটনা উপজেলা সদরসহ হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায় প্রয়োজনের তাগিদে ডেইকের খালের উপর দিয়ে মানুষ যাওয়া আসা করে।
‎লাইমপাশা পূর্বহাটির নয়ন মিয়া বলেন, দুই বছর আগে এই ব্রীজের কাজ শুরু হলেও এখনোও কাজ হচ্ছে না। মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম বলেন, এই খালে ব্রীজের কোন প্রয়োজন ছিল না। বৈশাখ মাসের শুরুতে পানি আসার সময় হাওড়ের ফসলী জমির ফসল রক্ষার জন্য আমাদের এই খাল দিয়ে যেন হাওড়ে পানি প্রবেশ করতে না পারে সেই জন্য খালের মুখে মাটি দিয়ে ভরাট করে দিতে হয় ফসল রক্ষার জন্য।
‎এই খালে সুইজ গেইটের প্রয়োজন আছে কী এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান মোঃ দারুল ইসলাম বলেন, এই খালে সুইজ গেইটেরও প্রয়োজন নেই। খালের দুই পাশের রাস্তার সঙ্গে মাটি ভরাট করে সুজা সুজি সংযোগ রাস্তা করে দিলেই চলে। ডেইকের খালের উপর ব্রীজ মেরামতের পরামর্শ কে দিয়েছে আমি চেয়ারম্যান হিসেবে জানি না। যখন ব্রীজে কাজ শুরু হয় তখন আমরা ডেইকের খালের উপর ব্রীজ নির্মাণ করার জন্য নিষেধ করেছি।
‎ইটনা উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাস বলেন, পানি এখনও পুরো পুরি শুকাইনি। এবছর ডেইকের খালের উপর ব্রীজের কাজ দৃশ্যমান হবে। এছাড়া বছরের অর্ধেক সময় জোরে হাওড়ে পানি থাকায় এ এলাকায় কাজ করা যায় না। এবিষয়ে বাস্তব ভিত্তিক যথাযথ পদক্ষেপের দাবি রাখে এলাকার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *