অষ্টগ্রামে ইয়াবা ক্রয়ের সময় যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

নাদিরুজ্জামান আজমল

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলশাদ জাহান।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের মিরাহাটি এলাকায় ইয়াবা ক্রয়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
‎
‎জানা যায়, আটককৃত ব্যক্তি সাগর বাস্পর (২৪), পিতা সেকান্দর বাস্পর, মধ্য অষ্টগ্রাম কলেজ রোড, অষ্টগ্রাম সদর ইউনিয়নের বাসিন্দা। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় অষ্টগ্রাম থানা পুলিশ উপস্থিত হয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
‎
‎পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ দিলশাদ জাহান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
‎
‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)  জানান, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসারে নিয়মিত অভিযান চলছে, এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *