কুলিয়ারচরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
‎মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুলিয়ারচর বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আজাহার উদ্দিন লিটন।
‎প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জননেতা মো. শরীফুল আলম।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ আলম, ও পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ।
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম আলী ও পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান মঞ্জু।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠার লক্ষ্যই ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জাতীয় নেতৃত্বের হাতকে শক্তিশালী করা। বর্তমান সময়ে বিএনপির আন্দোলন ও গণঅধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুবদলই মাঠের অগ্রণী শক্তি।
‎প্রধান অতিথি শরীফুল আলম তার বক্তব্যে বলেন, যুবদল হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলনের প্রাণশক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামে যুবদলকে সামনের কাতারে থাকতে হবে।
‎আগামী জাতীয় নির্বাচনে যুবদলের নেতাকর্মীরাই মাঠে থেকে জনগণের ভোটাধিকার রক্ষায় নেতৃত্ব দেবে।
‎বিএনপির প্রতিটি কর্মসূচিতে যুবদলকে ঐক্যবদ্ধ থেকে সাহস ও ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
‎তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আমি ৩৩ পেয়ে পাশ করতে চাই না, আমি ৮০ পেয়ে উত্তির্ন হতে চাই।
‎এটি হবে তরুণদের অংশগ্রহণের নির্বাচন। এজন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে নির্বাচনের আগে ব্যাপক গণসংযোগ চালাতে হবে।
‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলসহ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎ব্যাপক নেতৃবৃন্দের অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানমালাটি উৎসব মুখর ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *