অষ্টগ্রামে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

মাদক বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখছেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‎আজ ২৮ অক্টোবর, মঙ্গলবার রাতে উপজেলার কাস্তুল ইউনিয়ন পরিষদ চত্বরে মসজিদজাম যুব সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ এনায়েতুল্লাহ।


‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

সভায় বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ ধ্বংস ডেকে আনে। তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে অভিভাবক, শিক্ষক, সমাজের সচেতন মহলসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


‎এসময় কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী শিপু, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা জিসাস আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *