অষ্টগ্রামে ভিন্ন আয়োজনে যুবদল, ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে জনস্রোত

নাদিরুজ্জামান আজমল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ভিন্নধর্মী এক উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের।

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় অষ্টগ্রাম বড়বাজার এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকেই উপচে পড়া ভিড় দেখা যায়।

‎অনুষ্ঠানের উদ্বোধন করেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম শাহিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদ রেজা চৌধুরী শিপু।

‎সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ আলী রহমান খান।

‎ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. জহিরুল ইসলাম (এমবিবিএস) ও ডা. আশরাফ উদ্দিন স্বপন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সদস্য এস এম জাভেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তিতুমীর হোসেন সোহেল, রোটারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তাকবীর আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুজনাবিন, শ্রমিকদল নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

‎দিনব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

‎আয়োজকরা জানান, রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *