মান্দায় এক কৃষকের জমির চারাগাছ কেটে, জমি জবর দখলের চেষ্টার অভিযোগ।

‎মোঃ সাইফুল ইসলাম,বাগমারা।

নওগাঁর মান্দায় এক কৃষকের জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভারশো ইউনিয়নের মহানগর  গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, ভূক্তভোগী বালিশ  গ্রামের বিদিরপুর পাড়ার মোঃ আবেদ আলীর  ছেলে মোঃ জুয়েল রানা তিনি জানান, মহানগর  মৌজায় আর,এস নং ৫৯৬ খতিয়ানে ৬৮৪ নং দাগে ৯৩ শতকের মধ্যে ১৭ শতক জমি কবলা করে নেন তিনি যার হোল্ডিং ১৩২৪। কিন্তু মহানগর গ্রামের প্রতিপক্ষ মৃত আঃ রহিমের ছেলে মোঃ সাইফুদ্দিন শাহ, জাহাঙ্গীর আলম, মোঃ আলমগীর হোসেনেরা  আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বকভাবে আমার কবলাকৃত ও দখলকৃত  জমির লাগনো আমের ৬৮টি চারাগাছে কেটে ফেলে জমি জবর দখলের চেষ্টা করছে।

‎বিবাদমান জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে ভারশো ইউনিয়নের গ্রাম আদালতে এবং স্থানীয়ভাবে একাধিকবার বসেও কোন সমাধান পাননি তিনি। বরং তার ওই কবলাকৃত জমি দখলে নিতে গিয়ে বিভিন্নভাবে মারপিট এবং হুমকির সম্মুখীন হচ্ছেন বলে তিনি জানিয়েছেন। এমতাবস্থায় কবলাকৃত জমিগুলো বুঝে নিতে সকলের সহযোগীতা কামনা করেছেন ভুক্তভোগী জুয়েল রানা।

‎এবিষয়ে প্রতিপক্ষের মোঃ সাইফুদ্দিন শাহ ও জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগর চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি। তবে সরেজমিনে এলাকায় গিয়ে স্থানীয় এলাকাবাসীরর কথা বলে জানা গেছে  বালিশ গ্রামের জুয়েল রানার কবলাকৃত ও দখলকৃত জমিটি অন্যায় ভাবে প্রতিপক্ষ সাইফুদ্দিন শাহ, জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে  আসছে। এই ব্যাপারে ভুক্তভোগী জুয়েল রানা প্রতিকার চেয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

‎এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু রায়হান রাজু বলেন,‘ বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ  হয়েছে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে, বিবাদমান জমির জন্য আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *