বরিশাল ব্যুরো

বরিশাল মহানগরীর ধান গবেষণা রোডে এক গৃহবধূকে গণধর্ষণের ৪ জনকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. রকিবুল ইসলাম। একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানাও নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের রায় ঘোষণাকারে ৪ আসামির মধ্যে তিনজন উপস্থিত ছিল। তবে প্রধান আসামি খোকন খান পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাসেল গাজী, রাজিব জমাদ্দার, মো. জাহিদ ও খোকন খান। আসামি ৪ জনই বরিশাল নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান মৃধা সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ (১৮) বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের মাসুম হাওলাদারের স্ত্রী। ২০১৬ সালের ১০ নভেম্বর সে বাসা থেকে এক লাখ টাকা নিয়ে বের হয়ে শেবাচিম হাসপাতালে যাবার লক্ষ্যে একটি অটোরিকশায় উঠলে চালক তাকে অন্যত্র নিয়ে যায়। তিনি ডাক চিৎকার করলে আসামিরা তাকে মারধর করে। পরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় খৃষ্টান পাড়ার জঙ্গলের মধ্যে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন সকালে পরিবার তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
এ ঘটনার ভুক্তভোগী বাদী হয়ে চারজনকে আসামি করে কোতয়ালী থানায় মামলা দায়েরের পরে পুলিশ পরিদর্শক আতাউর রহমান ২০১৭ সালের ২৩ নভেম্বর আদালতে ৪ জনের বিরুদ্ধে চার্জশীট প্রদান করে। আদালত ১১ জন স্বাক্ষীর গ্রহণ শেষে গতকাল রোববার এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার।
