নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ৩২ লিটার দেশীয় চুলাই মদসহ তিনজনকে আটক করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলমা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন অষ্টগ্রাম থানা পুলিশের এসআই মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি টিম। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন, মহানন্দ দাস (৪৪), পিতা মৃত কৃষ্ণ দাস; রাজিন দাস (৩০), পিতা মোহন লাল দাস; এবং রবিচরণ দাস (৩৮), পিতা সাবু লাল দাস। তারা তিনজনই চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় চুলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২১, তারিখ: ২৬/১০/২০২৫)। রবিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় মদ উৎপাদন ও বিক্রির অভিযোগ ছিল। পুলিশের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন এবং এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
