‎জুলাই সনদের আইনি ভিত্তি ও খেলাফত প্রতিষ্ঠা জরুরি: কুলিয়ারচরে মাওলানা মামুনুল হক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচনকালীন লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি ও খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক,
‎আর প্রধান বক্তা ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন। তারা নিজেদের দলিয় রিকসা প্রতিকে ভোট চান। তাছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন,
‎“দেশে ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ইসলামি মূল্যবোধে ফিরে আসা ছাড়া কোনো পথ নেই। খেলাফত প্রতিষ্ঠা মানে মানুষের অধিকার ও ন্যায়ের সমাজ গঠন।”

‎তিনি আরও বলেন,
‎“জুলাই জাতীয় সনদের দাবি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। আমাদের আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু অবিচারের বিরুদ্ধে আপসহীন।”

‎মামুনুল হক স্মরণ করেন,
‎“আমি যখন অন্যায়ভাবে জেলবন্দি ছিলাম, তখন কুলিয়ারচরে আমার মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ার অপরাধে ৪৯ জন কারাবন্দি হয়েছিলেন। আজ আমাকে ভালোবাসার সেই স্মৃতি আমাদের অনুপ্রেরণা জোগায়।”

‎এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি নাসির উদ্দিন রহমানি’র সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত থাকায় সার্বিক বিষয়ে বক্তব্য নিতে পারিনি।

‎অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *