‎”হাওর টাইমস” সম্পাদকের মা বেলুয়ারা খাতুন আর নেই

নিজস্ব প্রতিনিধি

অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস ও দৈনিক উজানভাটি’ র সম্পাদক হাকীম মো. খায়রুল ইসলাম ভূইয়ার মা বেলুয়ারা খাতুন আর নেই।

‎আজ রোববার বেলা সাড়ে ১০টায় নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮বছর।

‎বেলুয়ারা বেগম মৃত্যুকালে ৩ছেলে ও এক মেয়ে, নাতি নাতনীসহ বহু আত্মীয় ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি অনেক দিন ধরে বার্ধ্যকজনীত রোগে ভোগছিলেন।

‎পারিবারিক সূত্র জানায়, হাওর বেষ্টিত ইটনা উপজেলার এলেংজুরী ইউনিয়নের ছিলনী কাকটেঙ্গুর গ্রামের মৃত মুকসেদ আলী ভূইয়ার সহধর্মিণী। অনলাইন পত্রিকা ‘হাওর টাইমস ও দৈনিক উজানভাটি’র সম্পাদক এবং দৈনিক সকালের সময়’র কিশোরগঞ্জ প্রতিনিধি মো. খায়রুল ইসলাম ভূইয়ার মা।

‎তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ কিশোরগঞ্জের গণমাধ্যম ব্যাক্তি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ।

‎আজ রোববার বাদ আছর এলংজুরী ইউনিয়নের কাকটেঙ্গুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

‎এই বিষয়ে খায়রুল ইসলাম ভূইয়া বলেন,  মা অনেক দিন ধরে বার্ধ্যক জনীত রোগে ভোগছিলেন। মা র জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন মায়ের ভুলত্রুটি ক্ষমা করে জান্নাত নসীব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *