অষ্টগ্রামে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ঠাকুরবাড়ি এলাকায় পানিতে ডুবে রুবাইয়া আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

‎শনিবার (২৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবাইয়া আক্তার মাসুম ঠাকুরের মেয়ে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে খেলছিল রুবাইয়া। একপর্যায়ে পরিবারের অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *