নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া নৌকা ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোশাররফ ও এএসআই ইমরুলের নেতৃত্বে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, হেলাল উদ্দিন (৪৩), পিতা মোঃ আব্দুল মজিদ, গ্রাম চর সিরতা, থানা কোতোয়ালি, জেলা ময়মনসিংহ। রফিক মিয়া (২৩), পিতা মোঃ ইসলাম, গ্রাম রহুলগঞ্জ, থানা ফুলপুর, জেলা ময়মনসিংহ।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অষ্টগ্রাম থানার এসআই মোশাররফ হোসেন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন এর নেতৃত্বে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
