অষ্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক।

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আহাদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) জনাব মোঃ মেহেদী হাসান, ঔষধ প্রশাসন, কিশোরগঞ্জ।

‎অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় তিনটি মামলায় তিনজন আসামির কাছ থেকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। যে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো, শ্যামা মেডিকেল হল, কামাল ফার্মেসী ও সাঈদ মেডিকেল হল।

‎অভিযান চলাকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আইন অমান্য করে ওষুধ বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *