আটো মটর সাইকেল ত্রিমূখি সংঘর্ষ, নারী শিশু সহ আহত ৫

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অটো ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য অষ্টগ্রাম আশ্রমের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তানিম (২২), পিতা সপন মিয়া, কাস্তুল ইউনিয়নের খন্দকারহাটি গ্রামের বাসিন্দা, তাকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।
‎
‎অন্য আহতরা হলেন রবিন (২৭), পিতা মৃত আম্বর মিয়া, পূর্ব অষ্টগ্রাম পরাশরপাড়া এলাকার বাসিন্দা ও অটোচালক, এবং রানু (৭০), শারমিন (২৫) ও সাফা (৪)। শেষের তিনজন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
‎
‎দুর্ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন,
‎
‎“ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *