অষ্টগ্রামে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনালের প্রস্তুতি সম্পন্ন

অষ্টগ্রাম প্রতিনিধি।

অষ্টগ্রামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে “আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল খেলার সকল প্রস্তুতি। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে অষ্টগ্রাম শহীদ ইমন-তনয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।

‎রোমাঞ্চকর এই খেলায় মুখোমুখি হবে স্মাগতিক অষ্টগ্রাম সদর একাদশ বনাম ইজখোলা (নাসিরনগর) ফুটবল একাদশ। টুর্নামেন্টের পুরো আয়োজন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। খেলাকে ঘিরে ইতোমধ্যে সাজানো হয়েছে স্টেডিয়াম ও আশপাশের এলাকা, নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

‎এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। খেলার সভাপতিত্ব করবেন শেখ শহিদুল ইসলাম শহিদ।

‎খেলা উপভোগ করতে ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে ফুটবলপ্রেমীরা অষ্টগ্রামে আসা শুরু করেছেন। আয়োজকরা জানিয়েছেন, ন্যায্য খেলার পরিবেশ ও দর্শকদের বিনোদন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

‎অষ্টগ্রামে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে উৎসাহিত করবে ইতিবাচক কর্মকাণ্ডে অংশ নিতে—এমন প্রত্যাশা জানাচ্ছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *