কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার তিন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ ময়মনসিংহ-ভৈরব সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিএনজি চালিত অটোরিকশাও।

‎রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকা থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

‎আটককৃতরা হলেন, সিএনজির চালক নয়ন মিয়া, মোফাজ্জল ও বাবুল ইসলাম। আটককৃতরা সবাই ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ময়মনসিংহ-ভৈরব সড়কের সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট চলা কালিন সময়ের ময়মনসিংহের ধোবাউড়া থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিগন্যাল দিয়ে তল্লাশি চালায় কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় সিএনজি থেকে দুটি ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় ভারতে তৈরি এক লিটার ওজনের ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিএনজিও। আটক করা হয়, সিএনজির চালক নয়ন মিয়াসহ মোফাজ্জল ও বাবুল ইসলামকে।আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

‎কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *