‎বাগমারায় কোলার বিল সভাপতির দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় কোলার বিলের মৎস্য চাষ প্রকল্পের   সভাপতি মোঃ  আলতাফ হোসেনর দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ই সেপ্টেম্বর রবিবার সকালে নরদাশ ইউনিয়নের কোলার বিলের মৎস্য চাষ প্রকল্পের সদস্যরা বিলের ধারে একত্র হয়ে এই মানববন্ধন করেন। উক্ত মানববন্ধন হতে জানা যায় যে, কোলার বিলের মৎস্য চাষ প্রকল্পের সভাপতি মোঃ আলতাফ হোসেন দায়িত্ব পাওয়ার পর থেকেই দূর্নীতি শুরু করে। প্রকল্পের প্রায় পাঁচশত (৫০০) মত সদস্য কাউকে তিনি পরোয়া না করে নিজের ইচ্ছামত মাছ ছাড়া ও বিক্রয় করেন এবং বিল প্রকল্পের কাউকে হিসাব দেওয়ার কথা ভাবেন নাই। এমনকি বিলের সদস্যদের মুল ক্যাশ টাকা ও ফেরত দেন নাই। এইভাবে তিনি নিজের ইচ্ছামত ২০কোটি ২১লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য চাষ প্রকল্পের চাঁইসারা গ্রামের সভাপতি মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান,  ক্যাশিয়ার মোঃ মাসুদ রানা, সদস্য মোঃ আশরাফুল ইসলাম, শ্রী নিপেন চন্দ্র প্রামাণিক, আরিফ প্রমুখ। উপস্থিত তারা সকলেই বলেন, কোলার বিলের সভাপতি মোঃ আলতাফ হোসেন দিনের পর দিন প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেই চলছে। স্থানীয় ভাবে বসলেও তিনি কোন কিছু তোয়াক্কা করে না। তাছাড়া এবিষয় নিয়ে একাধিকবার বাগমারা থানায় বসেও কোন সমাধান হয়নি।  তাই কোলার বিলের চারপাশের সাধারণ  সদস্যরা সহ স্থানীয়রা মৎস্য চাষ প্রকল্পের সভাপতি মোঃ  আলতাফ হোসেনর অপসারণ সহ ন্যায্য বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *