পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে অষ্টগ্রামে ইসলামী যুবসেনা ও ছাত্রসেনার স্বাগত র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।

‎বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা, অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
‎র‍্যালিটি অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে শুরু হয়ে অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
‎এতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং মাহে রবিউল আউয়ালের ফজিলত ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
‎র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় ধর্মপ্রাণ জনতা, যুব ও ছাত্র সমাজের বিপুল অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *