অষ্টগ্রামে ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে উপজেলার খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের কাদিরপুর নোয়াগাঁও সাখিনস্থ শিবলী মিয়ার বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে বাড়ির মালিক শিবলী মিয়া এ ঘটনায় গ্রেফতার হননি।

‎গ্রেফতারকৃতরা হলেন:
‎জাকির হোসেন (৪০), পিতা মৃত ইদ্রিস মিয়া, সাং কদমচাল। মোবারক (৪০), পিতা মৃত সাইফুল ইসলাম, সাং খয়েরপুর। আবদুল মতিন (৬৩), পিতা কাচন মিয়া। আবিদ মিয়া (৪৬), পিতা আব্দুর রহমান, সাং টুপিয়াজুরি। রাজিব মিয়া (৪৩), পিতা নবি মিয়া, সাং নজরপুর, থানা বানিয়াচং
‎জামাল মিয়া (৪৮), পিতা মৃত হাসান আলী, সাং রসুলপুর, বোয়ালিয়া বাড়ি, আজমেরীগঞ্জ, হবিগঞ্জ
‎অভিযানে নেতৃত্ব দেন আব্দুল্লাহপুর পুলিশ ক্যাম্পের এসআই হুমায়ুন কবির। এ সময় অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ নেয়।

‎এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নম্বর ১৪, তারিখ ২৫/০৮/২৫) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার (২৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *