অষ্টগ্রামে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত

অষ্টগ্রাম প্রতিনিধি।

জাতীয় মৎস্য পক্ষ ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎গত শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ধলেশ্বরী নদীতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় মৎস্যজীবী, রাজনৈতিক নেতা, সমাজকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম।

‎বক্তব্য রাখেন, অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফইয়াজ হাসান বাবু, তানভীর আহমেদ তামান্না, রফিকুল ইসলাম রফিক, রবিউল হক মিলকি শ্যামল, সুমন মুন্সি, ও মাহফুজ আলম দানাসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, হাওরের উন্মুক্ত জলাশয়গুলো সাধারণ মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস হলেও নানা সীমাবদ্ধতায় মাছের প্রাপ্যতা হ্রাস পাচ্ছে।

‎তাঁরা হাওরের জলাশয়গুলো সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান এবং মৎস্য আইন বাস্তবায়নের যথাযথ পদক্ষেপ গ্রহণ, অবাধ শিকার নিয়ন্ত্রণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান।

আবদুর রহিম বলেন, “এই অঞ্চলের মৎস্যজীবীরা দিন দিন সংকটে পড়ছেন। সঠিক পরিকল্পনা ও সরকারি নজরদারি ছাড়া হাওরের সম্ভাবনা রক্ষা করা কঠিন হবে।”

বক্তারা আরও বলেন, শুধু পোনা অবমুক্ত করলেই হবে না — দরকার এসব পোনার সুরক্ষা, বাড়তি সচেতনতা, এবং সরকারি সহায়তা।

‎তাঁরা হাওরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবভিত্তিক কর্মসূচি নেওয়ার আহ্বান জানান।

‎আলোচনার আগে ধলেশ্বরী নদীতে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্প মাছের পোনা অবমুক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *