বাগমারায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান ডিএম সাফি বারবার ষড়যন্ত্রের শিকার‎

‎মোঃ সাইফুল ইসলাম,
‎বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম সাফিকুল ইসলাম সাফি একজন জনপ্রিয় ও সফল স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত। তিনি একজন সমাজসেবক ও জনদরদি নেতা হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছেন। তার বাবা মরহুম আলহাজ্ব মজিবুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য ছিলেন, যিনি আজীবন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকেছেন।

‎ডিএম সাফিকুল ইসলাম সাফি রাজনীতিতে সক্রিয় থাকার পাশাপাশি জনগণের পাশে থেকে মানবিক কাজে জড়িত। তার বড় ভাই ডিএম জিয়াউর রহমান জিয়া বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দুই ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিকভাবে অবদান রেখে চলেছেন।

‎তবে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কারণে অতীতে তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে নানা ষড়যন্ত্রের শিকার হয়েছেন। সম্প্রতি ১৮ আগস্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে পুনরায় ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ডিএম সাফি। তিনি জানান, একটি কুচক্রী মহল তার এবং তার পরিবারের রাজনৈতিক জনপ্রিয়তা নস্যাৎ করতে অপপ্রচারে লিপ্ত রয়েছে।

‎তিনি বলেন, “রাজনীতিতে ষড়যন্ত্র নতুন কিছু নয়, তবে ষড়যন্ত্র করে কেউ টিকে থাকতে পারেনি। আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই। অচিরেই এই ষড়যন্ত্রকারীদের মুখোশ জনসম্মুখে উন্মোচিত হবে।”

‎এদিকে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মনে করছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় নেতাদের হেয় প্রতিপন্ন করতেই এই অপচেষ্টা চালানো হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *