অষ্টগ্রাম প্রতিনিধি।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আজ বুধবার সকালে আনন্দ র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জুয়েল মিয়া ও সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিনের নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়। অষ্টগ্রাম বড় বাজার এলাকা পদক্ষিণ করে র্যালিটি শেষ হয় এবং এরপর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ। তারা অভিযোগ করেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে আগামী ফেব্রুয়ারির মধ্যে গণআন্দোলনের মাধ্যমে আরেকটি গণ-অভ্যুত্থান ঘটানো হবে।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।
