লালমনিরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে।

‎শনিবার (১৯ আগষ্ট) দুপুরে জেলা শ্রমিকদল কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।

‎আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি  ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

‎এসময় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে ছিল। দলের সংকট-সংগ্রামের দিনগুলোতে স্বেচ্ছাসেবক দল সাহসিকতার সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে গেছে। আগামী দিনে গণতন্ত্র রক্ষা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুস ছাত্তারের সভাপতিত্বে
‎এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সায়েদুল ইসলাম পাটোয়ারী সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালামসহ দলীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *