প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

গত১৫ আগষ্ট দৈনিক সময়ের মূল্য পত্রিকায় প্রকাশিত “বাগমারা,বিএনপি’র ছাঁয়া তলে থেকে আসাদুজ্জামান ও মিজানুর রহমান মিজান জোর পূর্বক জমি জবর দখল” শিরোনামে সহ আরো কিছু পত্রিকা ও অনলাইন পত্রিকাই একই নিউজটি বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সেখানে আমাকে জড়িয়ে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন, কারন প্রকাশিত সংবাদের কোন তথ্যই সঠিক নয়।

‎প্রকৃত ঘটনা হচ্ছে  আমার শ্বশুর মোঃ আসাদুজ্জামান শেখ তার পিতা মৃত আঃ হাকিম শেখ।  আমার জানামতে, মৃত আঃ হাকিম শেখ ও আঃ রশিদ শেখ তারা দুই ভাই। হাকিম শেখের  মৃত্যুর পর তার ছেলে আসাদুজ্জামান শেখ আইনত পিতার সম্পত্তির মালিক অথাৎ আঃ হাকিম শেখের সম্পত্তির ওয়ারিশ তার ছেলে মোঃ আসাদুজ্জামান শেখ। ভাতিজাকে সম্পত্তি না দিয়ে তার চাচা আঃ রশিদ শেখ জোর পূর্বক ভাবে জমি দখল করে Base ঢালাইয়ের জন্য গর্ত খুঁড়ে। আমরা অভিযোগ করিলেও আঃ রশিদ শেখ কোন কর্ণপাত না করে  আমার শ্বশুর মোঃ আসাদুজ্জামান শেখের জমি দখল করে বাড়ি নিমাণ শুরু করে। আমি মিজানুর রহমান এবং আমার শ্বশুর আসাদুজ্জামান শেখ মিলে আঃ রশিদ শেখকে আমার শ্বশুরে সম্পত্তিরতে জোরপূর্বকভাবে বাড়ি নির্মাণ নিষেধ করলে তিনি আমাদেরকে  বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। আমি মিজানুর রহমান আমার সম্মান নিয়ে সেখান থেকে  চলে আসি। কারণ আমি একজন সম্মানি ঘরে ছেলে এবং আমার পিতার অনেক সম্মান রয়েছে। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আউচপাড়া ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছি। কিন্তু সে আমার মানক্ষুণ করার জন্য সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করছেন যা মোটেও সঠিক না। আমি মিজানুর রহমান আমার শ্বশুর পক্ষ থেকে  আঃ রশিদের জমি দখলের বিষয়টি নিয়ে আমি লিখিতভাবে স্থানীয় চেয়ারম্যানকে জানাই। গত১৫ইং আগস্ট আমি মিজানুর রহমান ও আমার শ্বশুর আসাদুজ্জামান শেখ গোবিন্দ পাড়া ইউনিয়নের মাড়িয়া মোড়ে গেলে জানতে পারি আঃ রশিদ যে জমিতে স্থাপনা নির্মাণ করছে সেখানে তার ভাইয়ের অর্ধেক অংশ আছে। আওয়ামীলীগ এর দোসর মুক্তিযোদ্ধার আড়ালে জমি খেকো আঃ রশিদের ভাতিজার অর্থাৎ আমার শ্বশুর আসাদুজ্জামান শেখের বৈধ জমি দখল নেওয়ার কথা বললে সে আমাকে জড়িয়ে যে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে তা চরম ভাবে মানহানিকর। আব্দুর রশিদ শেখ সাংবাদিকদের নিকট আমার সম্পর্কে মিথ্যা তথ্য সরবরাহ করে এ ধরনের মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে এলাকায় আমার সুনাম নষ্ট করার হীন ষড়যন্ত্র বলে আমি মনে করি। কাজেই এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এরূপ হলুদ সাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

‎প্রতিবাদকারী
‎মোঃ মিজানুর রহমান মিজান
‎পিতা: মোঃ আবুল কাশেম
‎গ্রাম -হাটগাঙ্গোপাড়া 
‎বাগমারা, রাজশাহী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *