কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক।

কিশোরগঞ্জের অষ্টগ্রামের ২ নং কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) যোহরের নামাজের পর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিডনি ও বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার ইনোভা হাসপাতালে দেড় মাস ধরে চিকিৎসাধীন আছেন।

‎দোয়া মাহফিলে কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েত উল্লাহ, আতিকুল হক রিমন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল হাই, মাওলানা রফিকুল ইসলামসহ পরিষদের সব ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

‎আলোচনা শেষে চেয়ারম্যান সাইফুল হক রন্টির সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত দেশে ফেরার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *