চাঁদাবাজির অভিযোগে যশোরের অভয়নগরের বিএনপি নেতা জনি গ্রেফতার‎

এটিভি অনলাইন ডেস্ক:

যশোরের অভয়নগরের বিএনপি নেতা আসাদুজ্জামান জনিকে ৪ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ব্যবসায়ীকে অপহরণ করে অস্ত্রের মুখে জিম্মি রাখতেন এবং চাঁদা না দিলে হত্যা করার হুমকি দিতেন।

‎পুলিশ জানায়, ঘটনার মূল দৃষ্টান্ত হিসেবে গত বছরের জুলাইয়ে নওয়াপাড়ার এক ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন অভিযোগ করেন, তার স্বামীকে অপহরণ করে বুক পর্যন্ত বালুতে পুঁতে রেখে কয়েক দফায় ৪ কোটি টাকা চাঁদা আদায় করা হয়েছিল। এরপর জনিসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চলতি বছরের ৩ আগস্ট জনিসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা চালু হয়।

‎অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান, জনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে খুলনায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে অভয়নগর থানায় রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ আরও জানায়, জনির বিরুদ্ধে মাদক ও অন্যান্য চাঁদাবাজির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

‎উল্লেখ্য, বিএনপির শৃঙ্খলা ভঙ্গের কারণে ২০২৪ সালের ২১ নভেম্বর আসাদুজ্জামান জনির পদ স্থগিত করা হয়েছিল। তিনি নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *