সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৮২ কেজি গাঁজা জব্দ

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট।

লালমনিরহাটে ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৮২ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি । চোরাচালান প্রতিরোধের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযানে পরিচালনা করেন।

‎মঙ্গলবার ( ১২ আগস্ট) রাতে দিকে কাশিপুর বিওপি’র আওতাধীন ধর্মপুর বেপারীটারী (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্হানে বিশেষ টহল অভিযান পরিচালনা করেন।

‎বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে,চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী,  ৮২ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম।উক্ত অভিযানে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে রাখা মালামাল গুলো তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় গাজা উদ্ধার করা হয়।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় গাঁজা ৮২ কেজি, যার সর্বমোট বাজার মূল্য-২ লক্ষ ৮৭ হাজার টাকা। এছাড়া মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।  মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

‎এছাড়া তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা প্রশংসার দাবিদার, যা মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *