‎সাংবাদিক তুহিন হত্যার আসামি শহীদুল কিশোরগঞ্জে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শহীদুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-–১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
‎
‎শনিবার দুপুরে কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদরের পুরানবাজার থেকে গ্রেফতার করে তাকে।
‎
‎গ্রেফতার শহীদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবদুল করিমের ছেলে।
‎
‎র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার  আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *