নিজস্ব প্রতিবেদক:

কিশােরগঞ্জের অষ্টগ্রামে বৈষম্যবিরােদী ছাত্র আন্দোলনে শহীদ ইমন মিয়ার কবরে ও ইমন দাসের সমাধিতে পুষ্পার্পণ, আলাোচনা সভা ও জুলাই যােদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) নানা অনুষ্ঠানের মাধ্যমে জুলাই গণঅভ্যুথান দিবসের বর্ষপূর্তি পালন করেছে উপজেলা প্রশাসন। সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য অষ্টগ্রামে শহীদ মাে. ইমনের কবরে পুষ্পার্পণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছা. দিলশাদ জাহান। পরে, বাঙালপাড়া ইউনিয়নের ভাটিনগর গ্রামে শহীদ তনয় দাসের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি। এসময় উভয় শহীদ পরিবারের খাঁজ খবর নেন এবং শহীদের অভিভাবকের হাতে সরকারি উপহার সামগ্রী তােলে দন। দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মােছা. দিলশাদ জাহানের সভাপতিতব আলােচনা সভা ও জুলাই যােদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং সরকারি উপহার সামগ্রী হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. রহুল আমিন, উপজেলা কৃষি কর্মক্তা অভিজিৎ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজুন মিয়া প্রমুখ। উল্লেখ যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ঢাকা মােহাম্মদপুরে ইমন মিয়া ও গাজিপুর বাের্ডবাজারে তনয় দাস রাজপথে গুলিবিদ্ধ হয়ে শহীন হন।
