আনন্দ মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু

পাকুন্দিয়া প্রতিনিধি:

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিতে এসে আল আমিন (৪০) নামের এক স্থানীয় বিএনপি নেতা মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।

‎আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির একজন সদস্য। তিনি লিটন মিয়ার ছেলে।

‎পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দীন জানান, ফ্যাসিস্ট সরকারের পতন ও পালায়ন দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বুরুদিয়া ইউনিয়ন থেকে আসা মিছিলে অংশ নিয়ে পাটমহলে বিএনপির অফিসের সামনে পৌঁছালে আল আমিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক জানানো হয়েছে এবং দিনব্যাপী সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

‎পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূর-এ-আলম খান জানান, হাসপাতালে আনার আগেই আল আমিনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গরমের কারণে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *