কুতুব মসজিদের দানবাক্স চুরি: চারজন সন্দেহভাজন আটক, রিমান্ড আবেদন

মোঃ নাদিরুজ্জামান আজমল।

ঐতিহাসিক কুতুব শাহী মসজিদের দানবাক্স চুরির ঘটনায় চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ১। শাকিল (২৫) পিতা, পিতা মোঃ সানোয়ার সাং বাগের হাটি। ২। মোঃ শিপু মিয়া (৩৫) পিতা মৃত শফিউদ্দিন সাং হাবেলি পাড়া। ৩। মোঃ মানিক মিয়া (৩৫) পিতা মৃত আইয়ুব আলী সাং দেওয়ান দিঘির পাড়। ৪। মোঃ বিজয় মিয়া (২৮) পিতা মৃত আজগর আলী সাং দেওয়ান দিঘির পাড় অষ্টগ্রাম কিশোরগঞ্জ।

চাঞ্চল্যকর এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন।

‎পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও, তদন্তের অগ্রগতি ও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হয়েছে।

‎এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে অষ্টগ্রাম থানার ওসি বলেন, “রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। বিস্তারিত পরে জানানো হবে।”

‎উল্লেখ্য, সম্প্রতি কুতুব শাহী মসজিদের দানবাক্স ভেঙে লক্ষাধিক টাকা চুরির ঘটনা সারাদেশ জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *